বঙ্গবন্ধুর খুনিদের দিয়ে জিয়াউর রহমানের বিএনপি প্রতিষ্ঠিত – শাজাহান খান

0

লালমনিরহাট প্রতিনিধিঃ নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুর খুনিদের দিয়ে জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠিত করেছেন। ওই বিএনপিতে কোনো দিন গণতন্ত্র থাকতে পারে না। খালেদা জিয়া একটা হিংস্র মহিলা। তার নির্দেশে সারা দেশে মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। বাস-ট্রেনে আগুন দেয়া হয়েছে। তার গণতন্ত্র মানুষকে হত্যা করে, ধর্ষণকে সমর্থন করে, ট্রেন-বাসে আগুন দেয় সেই গণতন্ত্রের দরকার নেই। দেশের মানুষ খালেদা জিয়ার গণতন্ত্র চায় না।

শনিবার বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধায় আওয়ামীলীগ আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাজাহান খান বলেন, শেখ হাসিনা উন্নয়নের গণতন্ত্রে বিশ্বাসী। কিন্তু খালেদা জিয়ার গণতন্ত্র মানুষকে হত্যা করে। লজ্জ্বা জনক হলেও সত্যি স্বাধীন বাংলাদেশে খালেদা জিয়া নিজামী-মুজাহিত এর মত যুদ্ধ অপরাধীদের মন্ত্রী তৈরী করে তাদের গাড়ীতে জাতীয় পতাকা দিয়েছেন। আওয়ামীলীগ তাদের বিচার করে দেশকে মুক্ত করছেন। তাই দেশের মানুষ উন্নয়নের গণতন্ত্রের পক্ষে আবারও নৌকায় ভোট দিবেন।

হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বদিউজ্জামান ভেলুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি, নাটোরের সংসদ সদস্য ইসরাফিল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, অধ্যক্ষ সরওয়ার হায়াত খান ও অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.