Friday, September 25

বান্দরবানে বৌদ্ধধর্মালম্বীরা দিনব্যাপী মধু পূর্ণিমা পালন

0

কিকিউ মারমা, বান্দরবান প্রতিনিধি : আজ বৌদ্ধধর্মালম্বাীদের শুভ মধু পূর্ণিমা। বাংলাদেশসহ সারা বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পূণ্যস্মৃতি বিজরিত এ দিনটি ধর্মীয় ভাবগামভীর্যের মধ্য দিয়ে পালন করছে।
মধু পূর্ণিমার অপর নাম ভাদ্র পূর্ণিমা। ভাদ্র মাসে এ পূর্ণিমা তিথি অনুষ্ঠিত হয় বলে মধু পূর্ণিমাকে ভাদ্র পূর্ণিমা বলা হয়। মধু পূর্ণিমাকে কেন্দ্র করে বৌদ্ধধর্মালম্বীরা দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে থাকে।
আজ সোমবার সকাল থেকে মধু পূর্ণিমা উপলক্ষে নানা ধর্মীয় উৎসব আয়োজন মধ্যে দিয়ে বান্দরবানে পূজানীয় ব্যক্তিরা তাদের নিজ নিজ বিহারের সমবেত হয়ে ভগবানে উদ্দেশে মধু দানের পাশাপাশি ফুল পূজা,কাঁচা ফল পূজা, পানীয় পূজা,মোমবাতি ও আগরবাতি পূজাসহ নিজ হাতের তৈরি পিঠা ও ছোয়েং (আহার) দান করেন। ওইসময় বান্দরবান রাজবিহারে অধ্যক্ষ ধর্মগুরু উপঞা মহাথের(উচহ্লা ভান্তে) সবার উদ্দেশে ধর্ম দেশনা দেন এবং দেশের শান্তির জন্য মঙ্গল কামনা করেন।

সন্ধ্যায় নর-নারী, দায়-দায়িকা,উপ-উপাসীকাবৃন্দ পুনরায় বিহারের সমবেত হয়ে আদিবাসীরা নিজেদের ঐতিহ্য পরিধান পোষাক পড়ে পূণ্য লাভের আশা বিহারে নগদ অর্থ দান,মোমবাতিও হাজার প্রদীপ প্রজ্বলন, অষ্টপরিষ্কার দান,পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ করবেন।

এছাড়াও জেলার বিভিন্ন উপজেলাতেও অত্যন্ত জাকজমকপূর্ণভাবে পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মলম্বীদের মধু পূর্ণিমা।

প্রসঙ্গত, গৌতম বুদ্ধ বনে বর্ষা যাপন কালে একটি একাচারী হাতি প্রতিদিন বুদ্ধের সেবা করত।বিভিন্ন জায়গা থেকে বনের ফল সংগ্রহ করে বুদ্ধকে দান করত। এ সময় বনের একটি বনর হস্তীরাজ কর্তৃক বুদ্ধকে সেবা করতে দেখে তারও বুদ্ধকে পূজা করার ইচ্ছা জাগে। ভাদ্র পূর্ণিমাতে সে একটি মৌচাক সংগ্রহ করে বুদ্ধকে দান করেন। মৌচাকে মৌমাছির ছানা ও ডিম থাকায় বুদ্ধ প্রথমে মধু পান করলেন না।বানর তা বুঝতে পেরে মৌচাকটি নিয়ে ছানা ও ডিম পরিষ্কার করে পুনরায় বুদ্ধকে দান করলে এবার বুদ্ধ দানীয় মধু পান করেন। পারিলেয়া বনে হস্তিরাজ কর্তৃক ভগবান বুদ্ধের সেবাপ্রাপ্তি ও বানরের মধুদানের কারণে এ দিনটি বৌদ্ধদের কাছে স্মরণীয় ও আনন্দ-উৎসবমুখর পুণ্যময় একটি দিন। তাই এইদিনটিকে বৌদ্ধ ধর্মের অনুসারীরা যথাযথ মর্যাদাপূর্ণভাবে পালন করে থাকে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.