Monday, September 14

সচেতনতা ও দায়িত্বশীলতায় নিরাপদ সড়ক বাাস্তবায়ন সম্ভব-ইলিয়াস কাঞ্চন

0

সড়ক দুর্ঘটনারোধে আগামী প্রজন্মকে সচেতন করার লক্ষ্যে নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটি ও সচেতন তরুণ প্রজন্মের যৌথ আয়োজনে পথ যেন হয় শান্তির-মৃত্যুর নয় এ শ্লোগানকে সামনে রেখে সড়ক দুর্ঘটনা রোধকল্পে শিক্ষার্থী সমাবেশে উদ্বোধকের বক্তব্যে চট্টগ্রামের প্রাচীণতম বহুল প্রচারিত পত্রিকা দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক বলেন জীবন বাঁচাতে দূর্ঘটনা রোধে সড়ক ব্যবহারে পথচারীদের সতর্কতা অবলম্বন ও আইন মেনে পথ চলার আহবান জানান এবং নিরাপদ সড়ক আন্দোলনের ঢেউ প্রচারের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন সচেতনতা, আইন মেনে চলা ও দায়িত্বশীল হওয়ার মধ্য দিয়ে নিরাপদ সড়ক বাাস্তবায়ন সম্ভব। তার জন্য প্রয়োজন নিজেকে সংশোধন করা, আগামী প্রজন্মকে সচেতন করে গড়ে তোলা। নিরাপদ সড়ক চাই (নিসচা) তৃণমূল পর্যায় থেকে এই কাজটি করে যাচ্ছে। এ কাজে চট্টগ্রামবাসীসহ দেশের সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন, আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।

চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি এস এম আবু তৈয়বের সভাপতিত্বে ও সচেতন তরুণ প্রজন্মের প্রধান সমন্বয়ক লায়ন ম. মাহমদুর রহমান শাওনের স্বাগত বক্তব্যে অনুষ্ঠিত শিক্ষার্থী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) হারুন-উর-রশিদ হাযারী, বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন, চট্টগ্রাম জোনের সভাপতি মোঃ আলতাফ হোসেন (বাচ্চু), চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রæপের মহাসচিব বেলায়েত হোসেন (বেলাল), ডাঃ খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেদা আক্তার। শুভেচ্ছা বক্তব্য রাখেন সচেতন তরুণ প্রজন্মের যুগ্ম সম্পাদক জাহিদ তানছির।

নিরাপদ সড়ক চাই নগর সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীব ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনামের স ালনায় এবং নির্বাহী সদস্য মোঃ মোস্তফা কামাল লিটন এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত শিক্ষার্থী সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব সৈয়দ এহসান-উল হক কামাল, যুগ্ম মহাসচিব লিটন এরশাদ, সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মিশু, নগর সহ-সাধারণ সম্পাদক আরশাদুর রহমান, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক মোরশেদুর রহমান নয়ন, কার্যনির্বাহী কমিটির সদস্য আরিচ আহমেদ শাহ ও সনত তালুকদার, সুচিন্তা বাংলাদেশের প্রধান সমন্বয়ক এডভোকেট জিনাত সোহানা চৌধুরী, তরুণ সংগঠক রিয়াজ রহমান চৌধুরী, চাঁদের হাটের সভাপতি ইফতেখার উদ্দিন জাবেদ, মোঃ উজায়ের উল্লাহ প্রমুখ। সমাবেশের শুরুতে জাতীয় সংগীত ও নিরাপদ সড়ক চাই’র সাংগঠনিক সংগীত এবং জনসচেতনতা মূলক বিভিন্ন ভিডিও চিত্র পরিবেশন করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.