Wednesday, September 16

সুন্দরগঞ্জে নারীর ক্ষমতায়ন ও সহিংসতা নিরসনে উদ্ধৃতকরণ কর্মশালা

0

মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নারী ক্ষমতায়ন ও নারীর প্রতি সহিংসতা নিরসনে আইনী ও স্বাস্থ্য সহায়তা বিষয়ক উদ্ধৃতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের সৌহার্দ্য-৩ কর্মসূচির আয়োজনে কেয়ার বাংলাদেশের সহযোগিতায় ইউএসএ আইডি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ.কে.এম ফরিদুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী সরকার, সুন্দরগঞ্জ প্রেস ক্লাব’র সাধারণ সম্পাদক এ মান্নান আকন্দ, ইমাম আবু সোলায়মান হক, এসকেএস ফাউন্ডেশনের টেকনিক্যাল অফিসার আবিদা সুলতানা নিশি, সৌহার্দ্য কর্মসূচির ফিল্ড সুপার ভাইজার ফিরোজ আক্তার প্রমূখ।

কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে নারীর ক্ষমতায়ন ও সহিংসতা নিরসনে বিভিন্ন দিক তুলে ধরে ব্যাপক আলোচনা করা হয়। এছাড়া বাল্য বিয়ে, যৌন হয়রানী, নারী ও পুরুষ নির্যাতন সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। কর্মশালায় সরকারি বেসরকারি কর্মকর্তা, ইমাম, নিকাহ্ রেজিষ্ট্রার, সমিতির সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিল।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.