Sunday, September 13

অবশেষে বিদায় নিলেন সুন্দরগঞ্জের ইউএনও কিবরিয়া

0

মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ বদলীর আদেশের দেড় মাস পর অবশেষে বিদায় নিলেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়া। গতকাল মঙ্গলবার অফিসার্স ক্লাবে বিদায় সংবর্ধনা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য বাখেন বিদায়ী ইউএনও এসএম গোলাম কিবরিয়া, উপজেলা প্রাণী সম্পদ অফিসার সাহাব উদ্দিন, প্রকৌশলী মোহাম্মদ আবুল মুনছুর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সামাজসেবা অফিসার গোলাম আযম, মাধ্যমিক শিক্ষা অফিসার এইচ এম মাহাবুবুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার খাদেমুল ইসলাম প্রমূখ।
পরে তাঁকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। জানা গেছে, এসএম গোলাম কিবরিয়া নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় যোগদান করবেন এবং দিনাজপুর জেলার খানসামা উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো: সোলেমান আলী পদন্নতি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সুন্দরগঞ্জ উপজেলায় যোগদান করার কথা রয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.