Wednesday, September 23

কালীগঞ্জে দুই প্রতিবন্ধীর বিয়ে দিলেন সমাজ উন্নয়ন সংঘ

0

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় জামিরবাড়ী উন্নয়ন সংঘ ও স্থানীয়দের উদ্দ্যোগে কার্ড ছেপে অতিথিদের নিমন্ত্রণ জানিয়ে ধুমধামে দুই শারীরিক প্রতিবন্ধীর বিয়ে দিয়েছে।
শক্রবার(৫ অক্টোবর) দিবগত রাতে উপজেলার ভোটমারী ইউনিয়নের জামিবাড়ী এলাকার সেকেন্দার আলীর বাড়ীতে জামিবাড়ী উন্নয়ন সংঘ ও স্থানীয়রা এ বিয়ের আয়োজন করেন। এসময় (ইউপি) চেয়ারম্যান আহাদুল হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।
শারীরিক প্রতিবন্ধীরা হলেন, শারীরিক প্রতিবন্ধী বর আমিনুর রহমান শ্রুতিধর এলাকার জছির উদ্দিনের ছেলে ও জামিরবাড়ী এলাকার সেকেন্দার আলীর প্রতিবন্ধী কন্যা জাহানারা বেগম। এ বিয়ে জামিরবাড়ী সমাজ উন্নয়ন সংঘ ও স্থানীয়দের সহযোগীতায় যৌতুক বিহীন ৫০ হাজার ১ টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহ কাজ সম্পূর্ন করেন।
স্থানীয়রা বলেন, দুই শারীরিক প্রতিবন্ধীর একসঙ্গে গায়ে হলুদ দেয়া হয়। সেই সঙ্গে বরযাত্রী ও অতিথিদের খাওয়া-দাওয়ার সব প্রস্তুতি শেষ হয়। শক্রবার রাতে বিয়ে হয়। আলোচিত এই বিয়েতে প্রায় ২’শত জন যাত্রী অংশ নেন।
ভোটমারী ইউনিয়ন (ইউপি) পরিষদের চেয়ারম্যান আহাদুল হোসেন চৌধুরী বলেন, একটি মেয়ের বিয়েতে পরিবারের সদস্যরা যেরকমভাবে থাকে ঠিক একইভাবে দুই পাশে ছিলাম আমরা। দুই জনকে একসঙ্গে বিয়ে দিলাম এটি আমাদের জন্য অনেক খুশির বিষয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.