Tuesday, September 15

‘মি-টু’ নিয়ে মুখ খুললেন বাংলাদেশের প্রিয়তি

0

‘মি টু’ নিয়ে বলিউডে এখন ঝড় চলছে। সেই ঝড়ে এতদিন পরিচালক, প্রযোজক, গায়ক ও অভিনেতারা এ ঝড়ের কবলে পড়েছিলেন। এবার বলিউডের রথী-মহারথীরাও আক্রান্ত মি টু ঝড়ে। ঠিক এ সময় মি টু নিয়ে মুখ খুললেন মডেল অভিনেত্রী মাকসুদা আক্তার প্রিয়তি। তিনি তার ফেসবুকে এ নিয়ে একটি স্ট্যাটাস দেন। নিচে সেটি তুলে ধরা হলো-

তিনি উল্লেখ করেন, এক পক্ষ সারাজীবনই চুপ থাকবে, যারা ফায়দা নেয়ার জন্যই উপরে উঠার সিঁড়ি হিসেবে willingly & Mutually একে অপরকে ব্যবহার করেছে এবং এখনো করছে।

আরও লিখেন, একপক্ষ এক সময় হঠাৎ করে বারুদের মতো ফেটে যাবে, যারা আসলেই কাজ করতে আসে। কিন্তু এসে নোংরা শহরে নোংরা মানুষের পাল্লায় পড়ে ,তাদের যখন ফিরে যাওয়ার আর কোনো উপায় থাকে না, যেহেতু উপরের পক্ষ তৈরি থাকে তাদের জায়গা নেয়ার জন্য, একটা গেলে আরেকটা। অপ্সনের অভাব নেই। কিন্তু বিবেক তাদের দংশন করতে থাকে প্রতিনিয়ত। কাজটি তো অনৈতিক লেনদেন ছাড়াও তার মেধা/গুণ দিয়েও পেতে পারতো বা তাকে তো একটি সুযোগ দিতেও পারতো। হয়তো কেউ কম বয়সে না বুঝেই, মোহের বসে কিন্তু কঠিন সমাজ তাকে সুন্দর পথ না দেখিয়ে নোংরা পথের পরিচয় করিয়ে দিয়েছে, এমনটা তো না হতেই পারতো। তারা-ই যখন শক্ত অবস্থান এ যান, আর যখন কিছু হারানোর ভয় থাকে না তখন ই জোরালো গলায় মি-টু নিয়ে প্রতিবাদ করেন।

তার মতে, একপক্ষ শুধু শুধুই নিজের ব্যক্তিগত আক্রোশ ঝারার জন্য ফ্রি তে বদনাম করার চেষ্টা করবে।

তিনি মনে করেন, আরেকপক্ষ, শুরুতেই সবকিছুর প্রতিবাদ করে, নিজের ক্যারিয়ার শক্ত না করে প্রতিবাদ করবে, তাতে মানুষ হয় তাকে পাত্তা দিবে না আর না হয় মানুষ বলবে পাবলিসিটি করার জন্য বা মিডিয়ার এটেনসন এর জন্য এসব করছে, যেমন আমি- ২০১৫ সাল থেকেই বলছি তখন হ্যাশ ট্যাগ মি টু ছিল না, তৈরিও হয়নি।

উল্লেখ্য এর মধ্যে অনেকেই আছেন যারা ভাগ্যবান বা ভাগ্যবতী, যাদের এই মি-টু পরিস্থিতির শিকার হতে হয়নি কখনো।
সালমান খান, তার ভাই আরবাজ খান, ভূষণ কুমার, শত্রুঘ্ন সিনহাদের। যৌন হেনস্থার অভিযোগ উঠেছে পদ্মভূষণে সম্মানিত চিত্রশিল্পী যতীন দাসের বিরুদ্ধেও।

ধর্ষণের অভিযোগ সালমানের বিরুদ্ধে : ইন্ডিয়া টাইমস জানায়, বলিউড হার্ডথ্রব সালমান খানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন সাবেক মডেল ও ভিডিও জকি পূজা মিশ্রা।

কয়েকদিন আগে জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসেও অংশ নিতে দেখা গিয়েছিল তাকে। সেই সুবাদে টেলিভিশনে যথেষ্ট পরিচিত মুখ তিনি। পূজার অভিযোগ, সালমান তার ভাই আরবাজ খানকে সঙ্গে নিয়ে ধর্ষণ করেন তাকে। সালমানের সুপারহিট ফিল্ম ‘সুলতান’ এর শুটিংয়ের সময় ঘটেছে এ ঘটনা।

তবে ধর্ষণের সময় ওই মডেল অচৈতন্য অবস্থায় ছিলেন বলে প্রতিরোধ করতে পারেননি। তবে কীভাবে তিনি অচৈতন্য হলেন, সেটা নিয়ে মুখ খোলেননি পূজা। শুধু সালমান নয়, শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধেও তোপ দেগেছেন এই মডেল। তার দাবি, শত্রুঘ্ন তার বিরুদ্ধে কালোজাদু করেছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.