Wednesday, September 16

মহানবীর (সা.) রওজা জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

0

মদিনা নগরীর পবিত্র মসজিদে নববীতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মুবারক জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাতে মহানবীর (সা.) রওজা জিয়ারতের পাশাপাশি মসজিদে নববীতে পবিত্র এশার নামাজ আদায় করেন তিনি।

এর আগে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে চার দিনের সফরে গত মঙ্গলবার রিয়াদে গেছেন প্রধানমন্ত্রী। গতকাল বুধবার তার সঙ্গে বাদশাহ সালমানের বৈঠক হয়। সেখানে দু’দেশের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন দুই নেতা। এর পর প্রধানমন্ত্রী মদিনায় যান।

আজ বৃহস্পতিবার সকালে শেখ হাসিনা মদিনা থেকে জেদ্দা যাওয়ার কথা রয়েছে। সেখানে দুপুরে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের চ্যান্সেরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এরপর তিনি মক্কায় গিয়ে পবিত্র ক্বাবা শরিফে এশার নামাজ আদায় করবেন। পরে ওমরাহ পালন করবেন প্রধানমন্ত্রী।

আগামীকাল শুক্রবারই জেদ্দা থেকে দেশের উদ্দেশে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.