প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমানের ইন্তেকালে আল্লামা শাহ আহমদ শফীর শোক

0

সরওয়ার কামাল: বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর ও সিলেটের জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদরাসার মুহতামিম প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন আমীরে হেফাজত, শায়খুল ইসলাম আল্লামা শাহ শফী।

প্রিন্সিপাল হাবীবুর রহমান একজন প্রবীণ রাজনীতিবিদ এবং অত্যন্ত সাহসী আলেম ছিলেন। ইসলামের পক্ষে এবং অপশক্তির বিরুদ্ধে কঠোর আন্দোলনে তার ভূমিকা যথেষ্ট প্রশংসনীয়। তিনি মাওলার ডাকে সাড়া দিয়েছেন। আল্লাহ তা’আলা তাঁকে জান্নাতের সর্বোচ্চ আসনে স্থান দিন।

শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী তাঁর মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.