তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে দেশব্যাপী “স্কিল ডেভেলপমেন্ট ফর মোবাইল গেম এন্ড এ্যাপলিকেশন প্রজেক্ট” এর রেজিষ্ট্রেশন কার্যক্রম চলছে । ৭৫ ঘন্টার বিনামূল্যের এই প্রশিক্ষণে “ইউ অাই/ইউ এক্স ডিজাইন” বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।
ইউ অাই/ইউ এক্স বিষয়ে প্রশিক্ষণ প্রোগ্রামে রেজিষ্ট্রেশন করার জন্য www.tms.stargroup-bd.com
এই লিংকে প্রবেশ করে প্রয়োজনীয় নিয়মাবলী অনুসরন করতে হবে এবং একটি বাছাই পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে। এই প্রশিক্ষণের আওতায় সেই সব প্রশিক্ষণার্থীরাই অংশগ্রহণ করতে পারবে যারা ডেভেলপমেন্ট সম্পর্কে যাদের প্রাথমিক জ্ঞান আছে। প্রশিক্ষনার্থীদের কমপক্ষে এস.এস.সি. পাশ হতে হবে।
ইতিমধ্যে এই প্রশিক্ষণের জন্য ওয়েবসাইট চালু করা হয়েছে। ওয়েবসাইট লিংক- www.tms.stargroup-bd.com বাছাই পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় এই লিংকে প্রবেশ করে জানা যাবে। ফেসবুক পেইজে চাইলে যোগাযোগ করে তথ্য নিতে চাইলে ফেইসবুক লিংক facebook.com/uiuxtraining.ictd যোগাযোগ করুন ।
ব্যাচ ১ ও ২ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মো অাব্দুল মান্নান,হেড অফ ডিপার্টমেন্ট, কেমেস্ট্রি ডিপার্টমেন্ট,চট্টগ্রাম কলেজ এবং বিশেষ অতিথি ছিলেন সুমন লালা,ডিরেক্টর ওরাকল অাইটি এবংব্যাচ ৩ ও ৪ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব অাক্তার হোসেন, ডিরেক্টর, যুব উন্নয়ন অধিদপ্তর,চট্টগ্রাম এবং বিশেষ অতিথি ছিলেন দিদারুল অালম,ডিরেক্টর ,ওরাকল অাইটি।