Wednesday, September 9

‘ইন্ডিয়ান আইডল’ এ বিচারকের দায়িত্বে থাকছেন না অানু মালিক

0

ভারতের বিখ্যাত সুরকার, সংগীত পরিচালক ও সংগীতশিল্পী অানু মালিক যৌন নির্যাতনের অভিযোগে সঙ্গীত বিষয়ক রিয়েলিটি শো’র বিচারক পদ বাদ পড়লেন । সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল সনি’র পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ইন্ডিয়ান আইডল সিজন টেন’ –এ বিচারকের দায়িত্বে থাকছেন না অানু মালিক। তবে শো আগের শিডিউল অনুযায়ীই চলবে। এখানে বিচারক হিসেবে সংগীত অঙ্গনের দুই বিশাল ব্যক্তিত্ব বিশাল দাদলানি এবং নেহা কাক্কার উপস্থিত থাকবেন।’সূত্র : মুম্বাই মিরর

উল্লেখ্য, #মি টু  আন্দোলন শুরু হওয়ার পর অানু মালিককের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেন দুই সংগীতশিল্পী সোনা মহাপাত্র ও শ্বেতা পণ্ডিত। তাদের দাবী, অানু একজন বিকারগ্রস্ত যৌন নির্যাতনকারী। 

অানু অবশ্য তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। অানুর আইনজীবী বলেছেন, ‘আমার মক্কেলের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। আমার মক্কেল #মি টু আন্দোলনকে সম্মান জানিয়েছেন। এই আন্দোলনকে কাজে লাগিয়ে কারও চরিত্র নিয়ে এভাবে অভিযোগ তোলাটা অন্যায়।’

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.