Thursday, September 10

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত

0

মোঃ সুজন মিয়া, কুড়িগ্রাম প্রতিনিধিঃ জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৮ উপলক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসন ও বিআরটিএ এর আয়োজনে সোমবার(২২ অক্টোবর) সকালে “আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো” প্রতিপাদ্যে জেলা প্রশাসনের কার্যালয় থেকে বর্ণাঢ্য একটি র‍্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়স্থ দোয়েল চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এসময় বক্তব্য রাখেন,কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন,সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন,সিভিল সার্জন ডাঃ এসএম আমিনুল ইসলাম,পুলিশ সুপার(এসপি) মোঃ মেহেদুল করিম,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী,কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট আহসান হাবিব নীলু প্রমুখ।

জেলার উলিপুর,চিলমারী,রাজারহাট,রৌমারী সহ বিভিন্ন উপজেলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.