Monday, September 14

প্রথম ওভারে হ্যামিল্টনকে ফেরান অলরাউন্ডার সাইফউদ্দিন

0

দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ে নেমে শুরুতেই আঘাত হেনেছেন পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন। প্রথম ওভারে বোলিংয়ে এসেই জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজাকে ফেরান তিনি।

অফ স্টাম্পের বাইরের স্লোয়ার বল একটু আউট সুইং করে বেরিয়ে যাওয়ার পথে জায়গায় দাঁড়িয়ে ড্রাইভ করতে চেয়েছিলেন মাসাকাদজা। ব্যাটের কানায় লেগে আসা সহজ ক্যাচ গ্লাভসে জমান উইকেট রক্ষক মুশফিকুর রহিম।

১৮ বলে দুটি চারে ১৪ রান করে ফিরে যান মাসাকাদজা। তার বিদায়ের সময় ৪.৫ ওভারে জিম্বাবুয়ের স্কোর ১৮/১। ক্রিজে সিফাস জুওয়াওয়ের সঙ্গী ব্রেন্ডন টেইলর।

এর আগে, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ বুধবার ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দুপুর আড়াইটায় চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে এ ম্যাচ শুরু হয়। শিশিরের কথা মাথায় রেখে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.