Saturday, September 12

সাইফুদ্দিনের পর  দ্বিতীয় আঘাত মিরাজের

0

মেহেদি হাসান মিরাজ দলীয় ৭০ রানে চিপহাস জুহওয়াওকে ফিরিয়ে দেন। সাইফুদ্দিনের পর  দ্বিতীয় আঘাত মিরাজের জিম্বাবুয়ের শিবিরে।

২০ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৯৮ রান। শেন উইলিয়ামস ১৫ ও ব্রেন্ডন টেইলর ৪৩ রানে ক্রিজে রয়েছেন।

এরআগে কোনো পরিবর্তন ছাড়াই চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুতেই জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজাকে মাঠ ছাড়া করান মোহাম্মদ সাইউদ্দিন।

এই ম্যাচ জিতলেই সিরিজ ঘরে তুলবে বাংলাদেশ। অন্যদিকে প্রথম ম্যাচে ২৮ রানে হেরে যাওয়া জিম্বাবুয়ের জন্য আর জয়ের কোনো বিকল্প নেই। এটাই ১৬ বছরের মধ্যে চট্টগ্রামের মাঠে প্রথম ম্যাচ যেখানে বাংলাদেশ দলের একাদশে স্থানীয় কোনো খেলোয়াড় নেই।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.