আইসিটি মামলায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে মামলা করেছেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপকমিটির সদস্য সুমনা আক্তার লিলি।
বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতে বাদী এই মামলা দায়ের করেন তিনি।
মামলার বিষয়টি নিশ্চিত করে সুমনা আক্তার লিলি বলেন, ‘মামলাটি ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ (২) ও ২৯ ধারায় দায়ের করা হয়েছে।’
এর আগে, মঙ্গলবার দুপুরে রংপুরের মামলায় ব্যারিস্টার মইনুলকে ঢাকার আদালতে নেয়া হয়। তার পক্ষে জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এছাড়া কয়েক দিনে ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় মামলা হয়েছে।