Wednesday, September 16

শার্শা উপজেলায় ‘সৃজনে উন্নয়ন বাংলাদেশ’ সাংস্কৃতিক উৎসব উপলক্ষে আলোচনা সভা

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল(যশোর) প্রতিনিধি: ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শ্লোগানে দেশের বিভিন্ন স্থানে শুরু হতে যাচ্ছে ১ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব। সেই উপলক্ষে যশোরের শার্শা উপজেলায় বৃহস্পতিবার সকাল ১১ টার সময় উপজেলা প্রশাসনিক ভবন সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি, আলোচনা সভা, গান ও কবিতায় দেশের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরবেন সাংস্কৃতিক কর্মীরা।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে এ সময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস,শিক্ষা অফিসার,শার্শা থানার তদন্ত(ওসি)তাসকিম আহম্মেদ, কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান ফিরোজ টিংকু,উলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক, পুটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাদিউজ্জামান,বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান,উপজেলা সমন্বয়কারী একটি বাড়ি একটি খামার প্রকল্প পলাশ চন্দ্র মÐল,সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রাসেল ইসলাম, সদস্য মোঃ মাসুদ সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.