Wednesday, September 9

লালমনিরহাটে যুবকের ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার

0

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট সদর উপজেলা থেকে হাবিবুর রহমান হাবিব (২২) নামে এক যুবকের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৭ অক্টোবর) সকালের দিকে উপজেলার কুলাঘাট ইউনিয়নের শীবেরকুটি ওয়াবদা বাঁধে গ্রীধারী নদীর তীরে কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবুর রহমান হাবিব সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের মেঘারাম খাসমারা গ্রামের আব্দুল গণি কামারের ছেলে বলে জানাগেছে।

এলাকাবাসী জানায়, শক্রবার রাতে কোনো এক সময় হাবিবুর রহমান হাবিবকে অজ্ঞাত দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে ফেলে রাখে। সকালে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। লাশ লালমনিরহাট সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘাতকদের গ্রেফতার করতে পুলিশ অভিযান শুরু করছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.