Thursday, September 10

দুষ্ট লোক ইভিএম সিস্টেমে ঢুকে ক্ষতির চেষ্টা করবে: সিইসি

0

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নূরুল হুদা বলেছেন, দুষ্ট লোক ইভিএম সিস্টেমে ঢুকে ক্ষতি করতে চেষ্টা করবে। প্রশাসনের কাজ হবে সেটা প্রতিহত করা। সেভাবে জনবল গড়ে তোলা হবে।

আজ শনিবার বেলা সোড়ে ১১টায় খুলনা মহানগরীর পাবলিক হল (জিয়া হল) চত্বরে ইভিএম মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন পদ্ধতিতে আমাদের দেশে কী না হয়। সে অবস্থার উন্নতির লক্ষ্যে এই ইভিএম। যা সবার সহযোগিতায় চালু হবে। বিভিন্ন দেশে এটা সফলভাবে চালু আছে। তিনি বলেন, ইভিএম সম্বন্ধে বিভিন্ন মাধ্যমে জনতাকে বুঝানোর পরই এটি চালু হবে।

ইভিএম ক্ষতিকর কোনো পদ্ধতি নয় উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, ইভিএম গ্রহণযোগ্য অবস্থায় নিতে প্রচার চালানো হচ্ছে। ইভিএম ক্ষতিকর কোনো পদ্ধতি নয়; বরং সময় ও অর্থ সাশ্রয়ী। এখন ইভিএম সম্বন্ধে ভোটারদের সচেতনতা জরুরি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ শনিবার খুলনা, রাজশাহী, রংপুর, ফরিদপুর, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা অঞ্চলে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।
সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ডেমো ভোটগ্রহণ প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে মেলায়। তবে শুধু নির্দিষ্ট এলাকার ভোটাররা ভোট দিতে পারছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.