চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে ৩ জন মারা গেছেন। রোববার রাতে সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আবুল কাশেম (৪৬) তার ১৩ মাসের শিশু কন্যা বিবি ফাতেমা ও স্থানীয় আবুল খায়ের স্টিলের শ্রমিক শহিদুল (৫৫)।
ভাটিয়ারি স্টেশন মাস্টার রিংকু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, চট্টগ্রামমুখী একটি ট্রেন মাদামবিবিরহাট এলাকা অতিক্রমকালে তোয়ান আলীসহ কয়েকজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। আহত হয়েছেন দুইজন।