Wednesday, September 9

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদসহ আটক ২

0

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদসহ ছাত্রদলের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর চাষাড়ার লুৎফা টাওয়ারের সামনে থেকে তাদের আটক করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) জয়নাল আবেদীন জানান, নাশকতার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকতে পারে সন্দেহে তাদের আটক করা হয়েছে।
এর আগে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার প্রতিবাদে মঙ্গলবার সকাল ১১টায় চাষাড়ার সায়াম প্লাজার সামনে বিক্ষোভ মিছিল করতে অবস্থান নিচ্ছিল অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কিন্তু বিক্ষোভ সমাবেশ শুরুর আগেই পুলিশ এসে তাদের ধাওয়া দিলে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এরপর লুৎফা টাওয়ারের সামনে থেকে মামুন মাহমুদসহ ছাত্রদলের দুই কর্মীকে আটক করে পুলিশ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.