Thursday, September 10

রায়ের প্রতিবাদে বান্দরবানে বিএনপির বিক্ষোভ মিছিল

0
কিকিউ মারমা, বান্দরবান প্রতিনিধি: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ-মিছিল করেছে জেলা বিএনপির ও অঙ্গসংগঠন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির সাধারন সম্পাদক জাবেদ রেজা নেতৃত্বের নেতাকর্মী নিয়ে পৌর এলাকায় বালাঘাটা বিক্ষোভ মিছিল বের করে দলটি।
এসময় বেগম খালেদা জিয়া বিরুদ্ধের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় ও সাজা প্রত্যাহারের দাবি জানান বিক্ষুব্ধ বিএনপি নেতারা।
বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন তুষার, যুগ্ন সম্পাদক আবিদুর রহমান, পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম, বিএনপির নেতা চনুমং মারমা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শিমুল দাশ, জেলা ছাত্রদল সভাপতি আশরাফুল আমিন ফরহাদসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.