Sunday, September 13

গোপালগঞ্জ সদর থানা আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

0

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সদর থানা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সদর থানা আওয়ামীলীগ এ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন সদর থানা আওয়ামীলীগের সভাপতি ও গোপালগঞ্জের পৌর মেয়র কাজী লিয়াকত হোসেন লেকু।
অনুষ্ঠানে প্রধািন অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহবুব আলী খান। বর্ধিত সভায় সদর উপজেলার ২১টি ইউনিয়নের ৪২ জন প্রতিনিধি ছাড়াও আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীকে নিরঙ্কুশ ভোটে বিজয়ী করার প্রত্যাশা ব্যক্ত করেন। সভা পরিচালনা করেন সদর থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মিটু।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.