Sunday, September 13

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিএনপির দুদিনের কর্মসূচি

0

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সভা, সমাবেশ, সেমিনারসহ দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ শনিবার এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এর আগে এ রাজধানীর নয়াপল্টনে যৌথ সভা করে দলটি। সভা শেষে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ৭ নভেম্বর সকাল ৬টায় কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন। একইদিনে সকাল ১০ টায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ।
৮ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দুপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এবং স্থানীয় নেতাকর্মীরা তাদের সুবিধা অনুযায়ী আলোচনা সভা করবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশ করা হবে। ইতোমধ্যে পোস্টার ছাপা হয়েছে।
এছাড়া দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানান রুহুল কবির রিজভী।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.