Sunday, September 13

কুড়িগ্রামে সুন্দরগঞ্জ রাস্তার চিলমারী অংশের ভুমি অধিগ্রহণের চেক বিতরণ

0

আরিফুল ইসলাম সুজন কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম চিলমারী-সুন্দরগঞ্জ রাস্তার চিলমারী অংশের ভুমি অধিগ্রহণের চেক বিতরণ করা হয়েছে।

চিলমারী উপজেলার শরিফেরহাট এম ইউ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে ক্ষতিগ্রস্থ ভূমি মালিকদের মাঝে ক্ষতিপুরণের চেক বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস, এম, মেহেদী হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেড জিলুফা সুলতানা, এলজিইডি কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আব্দুল আজিজ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। পরে ৫৭ জন ভূমি মালিকের মাঝে ১ কোটি ৬৩লাখ ৭ হাজার টাকার চেক বিতরণ করা হয়। পরে ৭৪’এর আলোচিত বাসন্তির বাড়িতে গিয়ে তার খোঁজ খবর নেন।

এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাসন্তিকে একটি ঘর নির্মাণ করে দেয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী অফিসার। এসময় রমনা মডেল ইউপি চেয়ারম্যান আজগার আলী সরকারসহ স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.