Thursday, September 10

অনুশীলনে ফিরলেন সাকিব

0

তার আঙুলের চোটের অবস্থা ক্রমেই উন্নতির দিকে। সাকিব আল হাসান সাকিব নিজেই আশা করছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে তিনি দলে ফিরতে পারেন। দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় ফিটনেসও ঠিক করতে হবে।
সেই লক্ষ্যেই বুধবার অনুশীলন শুরু করেছেন এই বাঁ-হাতি অলরাউন্ডার। তবে কাল ব্যাট-বল ধরতে পারেননি তিনি। হালকা রানিং ও জিম করেছেন।

সাকিব জানান, আগের চেয়ে হাতের অবস্থার আরও উন্নতি হয়েছে।

সাকিব ইনজুরিতে পড়েন বছরের শুরুতে ঘরের মাটিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলংকার বিপক্ষে ম্যাচে। ফিট হয়ে আবার ক্রিকেটে ফিরলেও এশিয়া কাপের সময় আবারও তার বাঁ-হাতের কনিষ্ঠ আঙুলের অবস্থা খারাপ হয়ে যায়। এখন তিনি পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.