Tuesday, September 22

কোটি টাকার ক্ষয়-ক্ষতি
কক্সবাজার সমুদ্র পাড়ের মার্কেটে আগুনে পুড়ল ১৮টি দোকান, আহত- ৬

0

কক্সবাজার সমুদ্র সৈকতের ঐতিহ্যবাহি ছাতা মার্কেটে ১৮টি দোকান পুড়ে গেছে। শুক্রবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে লাবণী পয়েন্টে ঘটনাটি ঘটে। এতে অন্ত্যত ৬জন আহত হয়।
জানা যায়, শাহজাহানের মালিকানাদ্বিন শাহ জব্বারিয়া নামক বার্মিজ সামগ্রীর দোকানের বৈদ্যুতিক শর্ট চার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তেই উক্ত মার্কেটের ১৮টি দোকান সম্পূর্ণ ভাবে পুড়ে যায়। যার আনুমানিক কোটি টাকার ক্ষতি হয় বলে জানান ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রহমান। খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘন্টা খানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোঃ আবদুল মালেক অগ্নিকান্ডের ঘটনার সত্রতা নিশ্চিত করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.