মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। গত বৃস্পতিবার বিকালে স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী উপজেলার কৃষি প্রশিক্ষণ হলরুম চত্বরে বিতরণ কার্যক্রমের উদ্বোধন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: সোলেমান আলী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাশেদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ কেএম ফরিদুল হক, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, ছামিউল ইসলাম, গোলাম কবির মুকুল, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবুল হোসেন, আনছার আলী সরদার, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, পৌর জাপার সভাপতি আব্দুর রশিদ সরকার ডাবলু, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল বিএসসি প্রমূখ।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২ হাজার ৪০০ জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনার গম, ভুট্টা, সরিষা ও মূখ ডালের বীজ এবং সার পর্যাক্রমে বিতরণ করা হবে।