Tuesday, September 8

সুন্দরগঞ্জে ইউপি চেয়ারম্যান জামায়াত নেতা গ্রেফতার

0

মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ ছাত্রলীগ নেতা মামুন হত্যাসহ ৪টি মামলার আসামি, উপজেলা রামজীবন ইউনিয়নের চেয়ারম্যান ও জামায়াত ইউনিয়ন আমীর খন্দকার মিজানুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার উপজেলার রামজীবন ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
থানার ওসি এস এম আব্দুস সোবহান জানান, নাশকতামুলক কর্মকান্ডে জড়িত থাকার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ছাত্রলীগ নেতা মামুন হত্যাসহ ৪টি মামলা রয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.