রংপুরের লাহিড়ীর হাট এলাকায় ট্রাকের সঙ্গে যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। রোববার সকালে সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের তাৎক্ষণিকভাবে পরিচয় পাওয়া যায়নি।
রংপুরের কোতোয়ালি থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, রংপুর থেকে বদরগঞ্জগামী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের তিন যাত্রী মারা যান। পরে আহতদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।