Monday, July 27

বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির সুযোগ

0

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিষ্ঠানটি সৈনিক পদে নিয়োগ দেবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

পদের নাম
সৈনিক

যোগ্যতা
সৈনিক পদে আবেদনের জন্য যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম এসএসসি পাস হতে হবে। তবে এসএসসিতে ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে। প্রার্থীর উচ্চতা অবশ্যই ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি (পুরুষ) ও ৫ ফুট ৩ ইঞ্চি (মহিলা) হতে হবে।

বয়স
প্রার্থীর বয়স ২৬ জানুয়ারি, ২০১৯ তারিখ পর্যন্ত ন্যূনতম ১৭ থেকে অনূর্ধ্ব ২১ বছর বয়সী হতে হবে (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।

আবেদনের নিয়ম
আবেদনের নিয়ম, যোগ্যতা এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।

আবেদনের সময়সীমা
আগ্রহী প্রার্থীরা আগামী ১ ডিসেম্বর, ২০১৮ থেকে ৩১ ডিসেম্বর, ২০১৮ তারিখ পর্যন্ত এসএমএসের মাধ্যমে আবেদন করতে পারবেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.