Wednesday, September 9

মায়া ছেড়ে আত্মহত্যার পথ বেছে নিলেন রুমার রুমি বড়ুয়া

0
কিকিউ মারমা, বান্দরবান প্রতিনিধি: গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন বান্দরবানের রুমা উপজেলা রুমি বড়ুয়া (৩১)। বুধবার দুপুরে রুমার বড়ুয়া পাড়ার নিজ বাড়িতে এই ঘটনাটি ঘটে। সে রুমা সদর ইউনিয়নের ২নং ওযার্ডের বড়ুয়া পাড়ার বাসিন্দা প্রবন বড়ুয়ার স্ত্রী। তাছাড়া তিনি তিন সন্তানের জননী।
জানা যায়, নয় মাস আগে শেষ বাচ্চাটি জন্ম দেবার পর থেকে সে মানসিক রোগে ভূগছিলেন। সেই থেকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলসহ বিভিন্ন স্থানে চিকিৎসা করিয়ে আসছিলেন তার স্বামী ও পরিবার লোকজন। অবশেষে আজ দুপুরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালায় সে। সেই মুহুর্তে তার ছোট্ট মেয়ে ঘটনাটি দেখে ফেলে চিৎকার করতে থাকে। পরে পাড়ার লোকজন তাকে উদ্ধার করে উপজেলা নিকটস্থল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে রুমা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল হোসেন জানান, এই ঘটনায় আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। লাশটি ময়না তদন্ত করার জন্য বান্দরবান হাসপাতালে পাঠানো হতে পারে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.