Monday, September 14

‘গণ্ডি’তে সুবর্ণা মুস্তাফা

0

সুবর্ণা মুস্তাফা। নন্দিত অভিনেত্রী। টেলিভিশনে অভিনয়ের পাশাপাশি বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করে দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছেন তিনি। সেই ধারাবাহিকতায় নতুন একটি চলচ্চিত্রে অভিনয় করছেন চিরো সজুব এই অভিনেত্রী। সিনেমার নাম ‘গণ্ডি’। এটি পরিচালনা করবেন নির্মাতা ফাকরুল আরেফিন খান। এর চিত্রনাট্য করছেন রেজা আরিফ।

গড়াই ফিল্মস প্রযোজিত এই সিনেমার প্রধান দুই চরিত্রে একটির ভূমিকায় দেখা যাবে বরেণ্য এই অভিনেত্রীকে। সম্প্রতি এই এটি নিয়ে পরিচালকের সঙ্গে তার মৌখিক আলোচনা হয়েছে।
নতুন সিনেমা প্রসঙ্গে সুবর্ণা মুস্তাফা বলেন, ‘মনের মতো গল্প আর চরিত্র পেলে চলচ্চিত্রে অভিনয়ে আপত্তি কখনও ছিল না। সম্প্রতি ফাখরুল আরেফিন খানের এই সিনেমার গল্প ভালো লাগায় কাজে রাজি হয়েছি। আশা করছি ভালো কিছু হবে।’

পরিচালক বলেন, ‘অনেক দিন ধরেই নতুন এ সিনেমার গল্পটি নিয়ে কাজ করছি। আমার এই গল্পের অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করছেন সুবর্ণা মুস্তাফা। দুই বয়স্ক মানুষের জীবনের নানা গল্প নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। এই সিনেমার আরেকটি বিশেষ চরিত্রে কে অভিনয় করবেন তা এখনও চূড়ান্ত হয়নি। বাংলাদেশ ও কলকাতার একাধিক অভিনয়শিল্পীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। আশা করছি খুব শিগগিরই বিষয়টি চূড়ান্ত করতে পারব।’

জানা গেছে, সিনেমাতে আরও অভিনয় করছেন অপর্ণা ঘোষ ও মাজনুন মিজান।
পরিচালক জানান, আগামী ১২ ডিসেম্বর লন্ডনে সিনেমাটির প্রথম অংশের দৃশ্যধারণ শুরু হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.