Tuesday, September 8

চিলমারীতে সাপ্তাহিক যুগের খবর পত্রিকার ৬ষ্ঠ বর্ষপূর্তি পালন

0

আরিফুল ইসলাম সুজন কুড়িগ্রাম প্রতিনিধি : ‘প্রজন্মের পরিচ্ছন্ন ছোঁয়ায় চলমান ক্যানভাস’ এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারী থেকে প্রকাশিত সাপ্তাহিক যুগের খবর পত্রিকার ৬ষ্ঠ বর্ষপূর্তি পালন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস, এম নুরুল আমিন সরকারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা বেগম জেলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোঃ রেজাউল করিম লিচু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জামিনুল হক, মোঃ আবু হানিফা রঞ্জু, সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল ফরিদ, চিলমারী প্রেস ক্লাব সভাপতি মোঃ নজরুল ইসলাম সাবু, প্রেস ক্লাব, চিলমারী সভাপতি গোলাম মাহবুব, রেডিও চিলমারীর ষ্টেশন ইনচার্জ বশির আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বক্তারা পত্রিকার উন্নতি কামনা করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.