‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ – এই শ্লোগানে নির্বাচনী ইশতেহার তুলে ধরছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজ সকাল ১০টায় থেকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের বলরুমে এই ইশতেহার উপস্থাপন করছেন।
প্রধানমন্ত্রী ইশতেহার উপস্থাপনকালে বলেন, ‘গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা, দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা, জনবান্ধব আইন-শৃঙ্খলা বাহিনী গড়ে তোলা হবে।’