Friday, September 11

আ.লীগের ইশতেহার: ‘আমার গ্রাম হবে আমার শহর’

0

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি ইশতেহার ঘোষণা করছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলটির নির্বাচনি ইশতেহার ঘোষণা করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইশতেহারে বিশেষ অঙ্গীকারে বলা হয়েছে, আগামী ৫ বছরে আমার গ্রাম হবে আমার শহর। জয়ী হয়ে সরকার গঠন করলে দেশের প্রতিটি গ্রামকে শহরে পরিণত করার কর্মসূচি হাতে নেওয়া হবে।
‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ এই শ্লোগান নিয়ে সব মিলিয়ে ২১টি বিশেষ অঙ্গীকার পূরণের প্রতিশ্রুতি দিয়েছে দলটি।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে টানা দুই মেয়াদে ক্ষমতাসীন দলটির নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হচ্ছে।
ঘোষণায় শেখ হাসিনা বলেন, ‘আমরা নির্বাচিত হয়ে সরকার গঠন করলে প্রতিটি গ্রামকে শহরে উন্নীত করার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করবো। শহরের সুবিধা গ্রামে পৌঁছে দেব। আগামী ৫ বছরে দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে। পাকা সড়কের মাধ্যমে সকল গ্রামকে জেলা/উপজেলা শহরের সঙ্গে সংযুক্ত করা হবে।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘সুপেয় পানি এবং উন্নতমানের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা হবে। সুস্থ বিনোদন এবং খেলাধুলার জন্য অবকাঠামো গড়ে তোলা হবে।’

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.