Thursday, September 10

বিএনপির তিন প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছেন হাইকোর্ট

0

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। তবে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ না করায় বিএনপির তিন জন প্রার্থী দু:সবাদ শুনলেন। আজ বৃহস্পতিবার পৃথক আবেদনের শুনানি শেষে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাদের প্রার্থিতা বাতিল করেন।

বাতিল হওয়া তিন প্রার্থী হচ্ছেন, জামালপুর-৩ আসনে শামীম তালুকদার, জয়পুরহাট-১ আসনে ফজলুর রহমান এবং ঝিনাইদহ-২ আসনে আবদুল মজিদ।
বিএনপির এই তিন প্রার্থী চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করা সত্ত্বেও নির্বাচন কমিশন তাদের মনোনয়নপত্র গ্রহণ করেছিলেন। পরে কমিশনের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে পৃথক আবেদন করা হয়। ওই আবেদনের শুনানি শেষে আজ প্রার্থিতা বাতিলের আদেশ দিল হাইকোর্ট।

নির্বাচন কমিশনের পক্ষে শুনানিতে অ্যাডভোকেট শাহ্ মঞ্জুরুল হক ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.