Monday, September 7

আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ডাঃ মোঃ আফছারুল আমীনের নৌকা মার্কায় নির্বাচনী গণসংযোগ

0

চট্টগ্রাম- ১০ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ডাঃ মোঃ আফছারুল আমীন নৌকা মার্কা সমর্থনে আজ ২২ ডিসেম্বর ২৬নং উত্তর হালিশহর ওয়ার্ডের গলিচিপা পাড়া, ফুল চৌধুরী পাড়া, বি-বস্নক নতুন সাইড, আফজল শাহ্ নগরসহ বিভিন্ন এলাকার গণমানুষের সাথে কথা বলেন, এ সময় তিনি উন্নয়ন ও গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখার জন্য জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী হিসেবে উনাকে পুনরায় ভোট দিয়ে জয়যুক্ত করে এলাকার মানুষের সেবা করার সুযোগ প্রার্থনা করেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা সাবেক কাউন্সিলর লায়ন মোহাম্মদ হোসেন, হালিশহর থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবু তাহের কন্ট্রাক্টর, ২৬নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নুরুল আফছার, সদস্য সচিব ডা: শাহ আলম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সাবের আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজিমুল মজুমদার, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবেদ মনসুর, লায়ন মো: ইলিয়াছ, আশফাকুল আলম, নাজমুল ইসলাম মজুমদার, শহিদুল আলম সুমন, দিদারুল আলম দিদার, মো: হারুন, ফারুক শেখ, রাধারাণী টুনটু, ফেরদৌসুল ইসলাম, মো: আলম, লায়ন মো: সেলিম, মো: জসিম উদ্দিন, ফখরুল আলম, মো: নাছির উদ্দিন, মো: শামসু, মো: নাসিম প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.