Tuesday, September 15

হাটহাজারী দক্ষিণ ফতেপু্ের মোমবাতির গণসংযোগে নঈমুল ইসলাম
নির্বাচিত হলে বেকারত্ব হ্রাসে কর্মসংস্থান সৃষ্টি ও তরুণদের বিনাসুদে ঋণ প্রদান করা হবে

0

চট্টগ্রাম-৫ হাটহাজারী আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ নঈমুল ইসলাম আজ ২৪ ডিসেম্বর সকালে সহশ্রাধিক নেতাকর্মী নিয়ে পায়ে হেটে হাটহাজারী ফতেপুর ইউনিয়নের ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ এবং ৯ নং ওয়ার্ড সহ কুলাল পাড়া, বড়ূয়া পাড়া, চবি ক্যাম্পাসে ব্যাপক গণসংযোগ করেন।
গণসংযোগকালে মুহাম্মদ নঈমুল ইসলাম বলেন, শিক্ষিত যুবকরা কর্মসংস্থানের অভাবে হতাশ হয়ে মাদকাসক্তি ও অপরাধে জড়াচ্ছে। বেকার সমস্যা সমাধানে কর্মসংস্থান সৃষ্টি, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিনাসুদে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ প্রদানের ব্যবস্থা নিবেন বলে তিনি আশ্বাস দেন। পাশাপাশি তিনি গ্রামের প্রত্যেক পরিবারের একজন সদস্যের জন্য বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করবেনও বলেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন জননেতা মুহাম্মদ সেকান্দর মিয়া, মুহাম্মদ আবুল হাশেম সও, মাওলানা আবুল কালাম শাহ আল আমেরী, মুহাম্মদ জয়নাল আবেদীন, মাওলান আবু তালেব আল কাদেরী, মুহাম্মদ ফরিদুল আলম, মাওলানা মুহাম্মদ শরিফ, ফয়সাল করিম চৌধুরী, শফিউল আলম, মুহাম্মদ শফি, মুহাম্মদ জগির, মুহাম্মদ সবুর, হাফেজ জয়নাল আবেদীন, হাফেজ নুরুল আলম, হেলাল উদ্দীন, মুহাম্মদ জাবেদ, মুহাম্মদ আলাউদ্দীন, সাহাবউদ্দীন, মুহাম্মদ শাহাদাত, মুহাম্মদ মুরশেদ, মুহাম্মদ ফুরকান উদ্দীন, জানে আলম সুমন, হাফেজ মহিউদ্দীন , হাফেজ নুরুল ইসলাম, মুহাম্মদ মহিউদ্দীন, মুহাম্মদ নাফিজ, মামুন, হাফেজ মিনহাজ, ইকবাল, কাউছার, রিয়াদ, রুবেল, সাইফুল, জিয়াউল হক, জাগির, নাছির, করিম, শহিদুল, হাফেজ মুহাম্মদ আলীসহ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার অসংখ্য নেতৃবৃন্দ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.