Tuesday, September 8

অবিলম্বে ভোট বাতিল করা হোক, পুনঃনির্বাচনের দাবী ঐক্যফ্রন্টের

0

‘দেশের প্রায় সব আসন থেকে ভোট কারচুপির খবর এসেছে। নির্বাচন কমিশনকে (ইসি) বলা হয়েছে অবিলম্বে ভোট বাতিল করা হোক। এবং নির্দলীয় সরকারের অধীনে পুনঃনির্বাচনের দাবি জানাই’।

রবিবার রাত ৮টার পর ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ২০১৪ নির্বাচন বর্জন ভুল ছিল না তা এই ২০১৮ নির্বাচনে প্রমাণ হয়েছে। দলীয় সরকারের অধীনে কখনই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। চলছে ভোট গণনা। রবিবার সকাল ৮ থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.