Tuesday, September 8

২০১৯, বর্ণিল আলোকচ্ছটায় বিশ্বব্যাপী শুরু হয়েছে নতুন বর্ষবরণ

0

আতশবাজির বর্ণিল আলোকচ্ছটায় বিশ্বব্যাপী শুরু হয়েছে নতুন বর্ষবরণ। ঘড়ির কাটায় রাত ১২টা। অস্ট্রেলিয়ার রাজধানী সিডনির বন্দরে বিখ্যাত আতশবাজি উপভোগ করতে মৌসুমী বৃষ্টি ও বজ্রপাতের মধ্যে অপেক্ষা করছে মানুষ।

বিশ্বের অন্যান্য বড় শহরগুলোতেও ২০১৯ সালকে বরণ করে নেওয়ার ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গেই নিউজিল্যান্ডের অকল্যান্ডের স্কাই টাওয়ারে লেজার প্রদর্শনী ও আতশবাজি পোড়ানোর মধ্য দিয়ে বর্ষবরণ করেন হাজার হাজার মানুষ।
নিউজিল্যান্ড হেরাল্ড রিপোর্টে বলছে, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি দিবাগত রাত ২ পর্যন্ত কাউকে কোনো পার্টিতে অংশ নিতে নিষেধ করা হয়েছে। তাই এবার ২০১৯ সালকে শান্তিপূর্ণভাবে স্বাগত বা ‘হ্যালো’ জানিয়েছে নিউজল্যান্ডের মানুষ।
এদিকে নিউজল্যান্ডে আশবাজি ফোটার এক ঘণ্টারও কম সময় পরে অস্ট্রেলিয়ার বিখ্যাত আতশবাজির প্রদর্শনী হয়। তবে এটা বৃষ্টির জন্য এ প্রদর্শনী শুরু হতে একটু দেরি হয়। তবে আতশবাজির বর্ণিল আলোয় মেতে উঠতে আগে থেকে সিডনি হার্বারে জড়ো হন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আসা লাখ লাখ মানুষ।
প্রতিবছরের মতো কাউন্ট ডাউন ও টাইমস স্কয়ারে বল পড়ার মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানাবে নিউইয়র্কবাসী।
এছাড়া হংকং, সিঙ্গাপুর, বেইজিংসহ বিশ্বের বড় বড় শহরগুলোতেও বর্ষবরণ উৎসবে মেতে উঠবে লাখ লাখ মানুষ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.