Thursday, September 3

আলীকদমের টমটমের ধাক্কায় নারীর মৃত্যু

0

কিকিউ মারমা, বান্দরবান প্রতিনিধিঃবান্দরবানে আলীকদম উপজেলায় চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার পথে টমটমের ধাক্কায় রোসনারা বেগম (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে আলীকদম উপজেলার চৈক্ষ্যং কাশেম মেম্বারের বাড়ীর সামনে আলীকদম -চকরিয়া সড়কের এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সে উপজেলার কাশেম মেম্বার পাড়ার বাসিন্দা মাশুক আহম্মেদের সহধর্মিনী।

সূত্রে জানা যায়, শারিরীক চিকিৎসার জন্য সড়কের একপাশ দিয়ে হেঁটে হাসপাতালে যাওয়ার সময় হঠাৎ পিছন থেকে এসে একটি টমটম ধাক্কা দেয়। এতে রোসনারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মোস্তাফিজুর রহমান রাশেদ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই রোসনারা বেগম মারা গেছে।
এ বিষয়ের আলীকদম থানা পুলিশের অফিসার ইনচার্জ রফিক উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.