Thursday, September 3

শোলাকিয়া ময়দানে সৈয়দ আশরাফের মরদেহ, জানাজায় অংশ নিতে জনতার ঢল

0

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের লাশ কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে নেয়া হয়েছে। আজ রোববার (৬ জানুয়ারি) সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা শেষে হেলিকপ্টারে করে দুপুর সাড়ে ১২টার দিকে তার মরদেহ কিশোরগঞ্জে নিয়ে যাওয়া হয়।

সৈয়দ আশরাফুল ইসলামকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে এবং জানাজায় অংশ নিতে শোলাকিয়া ময়দানে লাখো মানুষের ঢল নেমেছে।

শোলাকিয়া ময়দানে জানাজা শেষে সৈয়দ আশরাফের মরদেহ ময়মনসিংহে নেয়া হবে। সেখানে জানাজা শেষে আজই বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

এর আগে সকাল সাড়ে ১০টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সৈয়দ আশরাফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ছাড়াও অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়াসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।

জানাজা শেষে গার্ড অব অনার দেওয়া হয় মুক্তিযুদ্ধের বীরসেনানী সৈয়দ আশরাফকে। এর পরপরই তার মরদেহে শ্রদ্ধাঞ্জলী দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তারপর মরহুমের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, বিরোধী দলের শীর্ষ নেতারা, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্রমুখ।

তার পর মরহুমের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
এর পর শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদসহ বিরোধী দলের শীর্ষ নেতারা।
সর্বস্তরের জনতার জন্য শ্রদ্ধা নিবেদন উন্মুক্ত করে দেয়ার আগে মরহুম আশরাফের বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন ইন্তেকাল করেন সৈয়দ আশরাফ। তিনি ফুসফুস ক্যান্সারে ভুগছিলেন। শনিবার তার লাশ দেশে আনা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.