Sunday, September 6

জোটে মন্ত্রী করার শর্ত ছিল না: কাদের

0

শরিকদের মন্ত্রিত্ব নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জোটের কোনও শর্ত ছিল না যে তাদের কাউকে মন্ত্রী করতে হবে।
মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা। পরে নবগঠিত মন্ত্রিসভায় ১৪ দলীয় জোটের কোনও নেতাকে না রাখার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, জোটের মধ্যে কোনও টানাপড়েন নেই। মন্ত্রিসভা সম্প্রসারণ হবে, রিসাফল হবে, রদবদল হবে। ১৪ দল আমাদের দুঃসময়ের শরিক। তারা অতীতে ছিলেন ভবিষ্যতে থাকবেন না সে কথা তো আমরা বলতে পারছি না। তিনি বলেন, আমাদের অনেকে বাদ পড়েছেন। এটি বাদ নয়, দায়িত্ব পরিবর্তন করা হয়েছে। তাদের দায়িত্বের রূপান্তর ঘটেছে। দলের দায়িত্ব ভালোভাবে পালন করবেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঠিক লোকই নির্বাচিত করেছেন। ঠিক মানুষকে ঠিক জায়গায় দায়িত্ব দিয়েছেন। দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা কাজ করবো।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.