Thursday, September 3

বাসে করে টুঙ্গীপাড়া যাচ্ছেন মন্ত্রীরা

0

নতুন মন্ত্রিসভার সদস্যরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারযোগে টুঙ্গীপাড়া গেলেও মন্ত্রিপরিষদের বাকি সদস্যরা বাসে করে করে যাচ্ছেন। এর আগে মঙ্গলবারও নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা বাসে করে সাভারে গিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।
আজ বুধবার সকাল ৭টার দিকে জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারের সামনে থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দেন তারা।
সকাল সাতটায় জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারের সামনে থেকে মন্ত্রিসভার সদস্যরা টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা করেন। এনা পরিবহনের তিনটি বাসে করে সেখানে যাচ্ছেন তারা। সাড়ে ১১টার দিকে টুঙ্গিপাড়া পৌঁছার কথা রয়েছে তাদের।
জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মোনাজাত শেষে ওই বাসে করেই মন্ত্রীরা ঢাকায় ফিরবেন বলে জানান এক কর্মকর্তা।
প্রধানমন্ত্রী হিসেবে চতুর্থবারের মতো দায়িত্ব নেয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আজ মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে টুঙ্গীপাড়া যান শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯টা ৫০ মিনিটে গণভবন থেকে তেজগাঁও বিমান বন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টায় হেলিকাপ্টার যোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। সকাল ১০টা ৪০ মিনিটে টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স মাঠে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। বেলা ১১টায় জাতির জনক বঙ্গবন্ধুর সমাধীতে উপস্থিত হয়ে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন তিনি।
এ সময় সশস্ত্র বাহিনীর এশটি চৌকস দল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করবেন। বেলা ১২টা ২০ মিনিটে হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া নবনিযুক্ত মন্ত্রী পরিষদের সদস্যদের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের সদস্যদের টুঙ্গিপাড়ায় আগমন উপলক্ষে জেলার সর্বত্র ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.