Thursday, September 3

সুন্দরগঞ্জে ছাদ বাগানে গাছের চারা রোপন করলেন এমপি শামীম

0

মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন ছাদ বাগানে গাছের চারা রোপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ছাদ বাগানে গাছের চারা রোপন করেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি। উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ছাদ বাগানে ভিন্ন প্রজাতের গাছের চারা রোপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাশেদুল ইসলাম, প্রকৌশলী আবুল মনছুর, অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান, মৎস্য অফিসার মিজানুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণক আলা উদ্দীন বসুনিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মন্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নবী সরকার, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রেজিয়া বেগম প্রমূখ।
এর আগে গত সোমবার গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন ছাদ বাগানে গাছের চারা রোপন উদ্বোধন করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.