উপকরণ :
বুটের ডাল বাটা (১ কেজি), চিনি ৭০০ গ্রাম, গরম মসলা; তেজপাতা ৩ টা, দারচিনি এলাচ ৪/৫ টা, লিকুইড দুধ- ১ কাপ, পাউডার দুধ..১ কাপের বেশি, এক চিমটি লবন, কমলার খোসাকুচি(১ টা কমলার), ১ টা বড় কমলার কোয়া ( মিস্টি হলে দিবেন), তেল-১/২ কাপ+ ঘি(১ কাপের বেশি), কাঠবাদাম, পেস্তাবাদাম কুচি, কিসমিস, জরদার রং অল্প
প্রনালি:
তেল + হাফ ঘি দিয়ে গরম মসলা ভেজে বাটা ডাল, লিকুইড দুধ, চিনি দিয়ে নাড়ুন। গুড়াদুধ দিন। জরদার রঙ দুধে গুলিয়ে দিন।
অনবরত নাড়তে হবে। হাফ হয় এলে বাদাম কুচি, কিসমিস, দিন। প্রায় হয়ে এলে বাকি ঘি দিন। কমলার খোসা আর কোয়া দিন। ভাজা হয়ে কড়াই থেকে হালুয়া ছেড়ে এলে নামিয়ে ফেলুন।
নরমালি চামচ দিয়ে খেলে একটু নরম রাখবেন।
বরফি/ শেপ দিতে চাইলে আরেকটু শক্ত ভাজা করতে হবে। হাল্কা গরম থাকতেই শেপ দিয়ে ফেলবেন, পরে শক্ত হয়ে যাবে।