জেলা প্রশাসক চট্টগ্রাম জনাব মোহাম্মদ ইলিয়াস হোসেনের মধ্যস্থতায় চট্টগ্রাম সীতাকুণ্ডের সংসদ সদস্য দিদারুল আলমের চাঁদা দাবী ও শ্রমিক নেতাকে মারধর করার প্রতিবাদে আগামীকাল সোমবার থেকে ৪৮ ঘন্টার ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছে শ্রমিক নেতারা।
আজ দুপুর ২টায় এই সংকট নিরসনের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। এরপর দুপক্ষের মধ্যস্থতায় ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন শ্রমিক নেতারা।
এর আগে শ্রমিকরা আগামীকাল ১৪ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত বৃহত্তর চট্টগ্রামে ৪৮ ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছিলেন।
উক্ত আলোচনা সভায় মাননীয় সংসদ সদস্য জনাব দিদারুল আলম, চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড), পুলিশ সুপার চট্টগ্রাম, জেলা পরিবহন মালিক/শ্রমিক ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।