Sunday, September 6

নাইকো মামলার পরবর্তী শুনানি ২১ জানুয়ারি

0

নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ২১ জানুয়ারি নির্ধারণ করেছেন আদালত। আজ রবিবার আংশিক শুনানি এদিন ধার্য করেন ঢাকার ৯ নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমান।

আদালতে এ দিন আসামি গিয়াস উদ্দিন মামুন, সেলিম ভূঁইয়া, সি এম ইউছুফের শুনানি হয়। এছাড়া এ মামলার আরেক আসামি মওদুদ আহমদের পক্ষে আংশিক শুনানি করেন নিজেই।

আংশিক শুনানি শেষে আদালত ২১ জানুয়ারি শুনানির পরবর্তী দিন ঠিক করেন। এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ১২টা ২২ মিনিটে আদালতে হাজির করা হয়।
খালেদা জিয়া আসার তিন মিনিট পর সংশ্লিষ্ট বিচারক এজলাসে বসে শুনানি কার্যক্রম শুরু করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.