সিরাজগঞ্জে জাতীয় পাট কলে আজ (বুধবার) ভোর সাড়ে ৫টার দিকে এই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি নিভে যায়নি। । আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক আবদুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে আগুন নেভাতে চেষ্টা করে। পরে আরও দুটি ইউনিট এসে একযোগে কাজ শুরু করলে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও বলেন, তবে এখনও পুরোপুরি আগুন নেভানো সম্ভব হয়নি। আগুনে তৈরি মালামালের বেশি ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির বিষয়টিও এখনও নিরূপণ করা সম্ভব হয়নি।