
cof
প্রযুক্তি নির্ভর মেধাভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। প্রযুক্তিনির্ভর শিক্ষার উন্নয়ন ও বিস্তার ঘটিয়ে এ লক্ষ্য অর্জনের পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। কৃতি শিক্ষার্থীদের লক্ষ্যপূরণই আজকে এই শিক্ষা উৎসব। একটি মেধাবী প্রজন্ম গড়ার প্রত্যয়ে এই শিক্ষা উৎসব।
রোববার বিকাল ৪টায় উপজেলা প্রশাসন আয়োজিত কোর্ট মাঠে চলনবিল শিক্ষা উৎসব উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এসব কথা বলেন।
তিনি বলেন, শহরের সঙ্গে গ্রামের ব্যবধান কমিয়ে এনে সব গ্রামকে আমরা শহরের সুবিধা দিতে চাই। এজন্য দ্রুতগতির ইন্টারনেট সুবিধার পাশাপাশি সব গ্রামে বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য ও সড়ক যোগাযোগের সুবিধা প্রদান করার হচ্ছে।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শিক্ষক, রত্নগর্ভা মা, মরণোত্তর গুণীজন, কর্মজীবনে সফল, অদম্য মেধাবীসহ ৯টি ক্যাটাগরিতে মোট ৮১০ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, ওসি মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।